• ২য় বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১৮)

    ২০১২ , নভেম্বর



মৌন অনুভুতি
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : অরুণিমা চক্রবর্তী
দেশ : India , শহর : Shillong

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , আগষ্ট
প্রকাশিত ২৪ টি লেখনী ৫৮ টি দেশ ব্যাপী ৩৩৭৭৭ জন পড়েছেন।
মৌন আকাশতলে ব্যথাতুর নিঃসঙ্গ জীবন 
        পলে পলে ছুঁয়ে যায় শুধু অসহ্য বেদন --
আজ আর নেই কোনো আশা নেই ভালবাসা 
        আছে শুধু ব্যথা আর অশ্রুমেঘাচ্ছন্ন কুয়াশা !!

নীরবে মিলিয়ে গেছে তোমার দেওয়া সেই স্মৃতি মধুর
        দাড়িয়ে আছে আজ সম্মুখে ভয়ংকর বাস্তব কঠোর ----
হেঁটে যেতেই হবে আজ এই অশ্রুসজল চোখে কাটাভরা পথে 
        মন ছাড়া কেউই যে বলেনি "আমি আছি তোমার সাথে "---
হাত ছুটে ছেড়ে চলে গেছে যত সেই অতীতের রাঙা পল 
         পলকে চেয়ে দেখি রেখে গেছে শুধুই ব্যথা আর অশ্রুজল 
মৌন আজ পাখিরা আর সেই স্মৃতির অপূর্ণ সব বাণী 
          কোথাও রইলো না আর মনে তোমার প্রেম মূরতি !!

বলেছিলে তখন চোখে চোখ রেখে "আমি আছি সাথে"
          এগিয়ে চল শুধু রেখো হাত হাতে -----"
সময়ের স্রোতে হারিয়ে গেছে আজ সেই মধুর প্রতিশ্রুতি 
          ফেলে রেখে গেছে শুধু তোমার স্পর্শের "মৌন অনুভূতি " !!!
                                                                                 
                                                                         অরুণিমা 
রচনাকাল : ১১/১০/২০১২
© কিশলয় এবং অরুণিমা চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 1  Bangladesh : 14  Canada : 9  China : 61  Europe : 33  France : 20  Germany : 27  Iceland : 12  India : 422  
Iran, Islamic R : 2  Ireland : 31  Israel : 16  Japan : 25  Mongolia : 1  Netherlands : 13  Norway : 31  Russian Federat : 9  Russian Federation : 31  Saudi Arabia : 33  
Sweden : 12  Ukraine : 38  United Kingdom : 32  United States : 752  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 1  Bangladesh : 14  Canada : 9  
China : 61  Europe : 33  France : 20  Germany : 27  
Iceland : 12  India : 422  Iran, Islamic R : 2  Ireland : 31  
Israel : 16  Japan : 25  Mongolia : 1  Netherlands : 13  
Norway : 31  Russian Federat : 9  Russian Federation : 31  Saudi Arabia : 33  
Sweden : 12  Ukraine : 38  United Kingdom : 32  United States : 752  
Vietnam : 5  
  • ২য় বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১৮)

    ২০১২ , নভেম্বর


© কিশলয় এবং অরুণিমা চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মৌন অনুভুতি by Arunima Chakraborty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭২০৪২
fingerprintLogin account_circleSignup